ঢাকা মেডিকেলে জাতীয় নাগরিক কমিটি গঠন

২৩ নভেম্বর ২০২৪, ০৮:০৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© লোগো

চিকিৎসকদের সমন্বয়ে এবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার (২২ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে সেবাদানকারী চিকিৎসকদের সমন্বয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জাতীয় নাগরিক কমিটির ১০৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে তাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি৷ 

এর আগে রাজধানীর কলাবাগান, কদমতলী, ধানমন্ডি, রামপুরা, চকবাজার, কামরাঙ্গীরচর, লালবাগে প্রতিনিধি কমিটি ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটি।

ট্যাগ: ঢামেক
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
close