আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণকারী আল আমিন গ্রেপ্তার

২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আল আমিন ও তার এক সহযোগী গ্রেপ্তার

আল আমিন ও তার এক সহযোগী গ্রেপ্তার © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণকারী আল আমিন ও তার এক সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লা র‌্যাব-১১ (সিপিসি-২) এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, তার বিরুদ্ধে লুটপাট, মারামারি ও সস্ত্রাসী কর্মকাণ্ডসহ ছয়টি মামলা রয়েছে। গ্রেপ্তার হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সংরাইশ মধ্যপাড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে আল আমিন (৩৩) ও বাবুল মিয়ার ছেলে আবুল কাশেম (৩৪)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনগত গভীর রাতে আদর্শ সদর উপজেলার সংরাইশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী আল আমিন ও তার সহযোগী আবুল কাশেমকে আটক করা হয়। 

তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন। এদের মধ্যে আল আমিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্রদের ওপর গুলিবর্ষণের তথ্য রয়েছে।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close