নিয়োগ পরীক্ষার আবু সাঈদকে নিয়ে যে প্রশ্ন এলো

২২ নভেম্বর ২০২৪, ০৭:৪২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আবু সাঈদ

আবু সাঈদ

চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নে স্থান পেয়েছে ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের প্রসঙ্গ।

শুক্রবার (২২ নভেম্বর) হওয়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ সহকারী পরিচালক পদের ইংরেজি প্রশ্নে আবু সাঈদকে নিয়ে একটি প্রশ্ন দেখা যায়।

প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয়েছে, শহীদ আবু সাঈদের গ্রামের নাম কি? এখানে ৪ টি অপশনে দেওয়া আছে—পীরগঞ্জ, বাহানপুর, পার্বতীপুর, মহিমাগঞ্জ।

প্রসঙ্গত, আবু সাঈদ ২০০১ সালে রংপুরের জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। আবু সাঈদ ছয় ভাই ও তিন বোনের মধ্যে সে সবার ছোট।

কোটা সংস্কারে ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই রংপুরে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নিহত হন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন জোরদার হয়। একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামে।

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬
সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬