পাবনায় নিখোঁজের পরদিন বিলে ভেসে উঠল কৃষকের মরদেহ 

১৫ নভেম্বর ২০২৪, ০২:০৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
কৃষক গোলজার হোসেনের মরদেহ উদ্ধারের সময় পুলিশ ও স্থানীয় লোকজনের ভিড়

কৃষক গোলজার হোসেনের মরদেহ উদ্ধারের সময় পুলিশ ও স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

পাবনার চাটমোহরে বিলের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নেমেছিলেন কৃষক গোলজার হোসেন (৫০)। তারপর বিলের পানিতে তলিয়ে যাওয়ায় নিখোঁজ ছিলেন তিনি। এক দিন পর ভাসমান অবস্থায় মিলল তার মরদেহ। 

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার চাটমোহর উপজেলার দুবলিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মৃত গোলজার হোসেন উপজেলার বোয়ালমারী পশ্চিমপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। পেশায় কৃষক ছিলেন তিনি। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে বোয়ালমারী গ্রামের খলিসাগারি বিলে নিজের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নামেন গোলজার হোসেন। একপর্যায়ে বিলের পানির স্রোতে তলিয়ে যান তিনি। এর পর থেকে তার কোন খোঁজ পায়নি পরিবারের লোকজন। শুক্রবার সকালে বিলের অপর প্রান্তে দুবলিয়ারর বিলে তার মরদেহ ভেসে ওঠে। তার লাশ ভাসতে থেকে পরিবার ও পুলিশকে জানায় স্থানীয় কৃষকরা। পরে পুলিশ ঘটনারস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে দুপুর সাড় ১২টার দিকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

ইরানের পর আরও এক দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের
  • ২৮ মার্চ ২০২৬
কলেজে তালা ভেঙে চুরি, অধ্যক্ষ কক্ষ থেকে প্রজেক্টরসহ মূল্যবা…
  • ২৮ মার্চ ২০২৬
ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্রে ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম
  • ২৮ মার্চ ২০২৬
বাসের তেল শেষ হওয়ায় রেললাইনে বসে ছিলেন যাত্রীরা, মুহুর্তেই …
  • ২৮ মার্চ ২০২৬
বাসে ১৫০ টাকা বেশি ভাড়া আদায়, জরিমানা অর্ধলাখ টাকা
  • ২৮ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, জামায়াত নেতাকে আদালত…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence