বঙ্গভবনের সামনে নতুন উপদেষ্টা বশিরের বিরুদ্ধে মশাল মিছিল

১০ নভেম্বর ২০২৪, ০৮:৩০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
মশাল মিছিল

মশাল মিছিল © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেয়া আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনের বিরুদ্ধে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনের সামনে  সেখ বশিরের বিরুদ্ধে তারা মশাল মিছিল করেন।

মশাল মিছিলে অংশ নেয়া গণপরিষদের এক কর্মী বলেন, আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাইকে উপদেষ্টা পরিষদে কোনোভাবে মেনে নেয়া হবে না। কিসের ভিত্তিতে হাজারো প্রাণের বিনিময়ে আসা অন্তর্বর্তী সরকারে বশির উদ্দিনের ঠাঁই হলো, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। 

মশাল মিছিলে অংশগ্রহণকারীরা বশির উদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যঅয়িত করেন। তারা উপদেষ্টা পরিষদে সেখ বশিরের জায়গা পাওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। তারা অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে সেখ বশিরকে সরিয়ে দেয়ার দাবি জানান।

এরআগে, সন্ধ্যা সাড়ে ৭টার পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান।

ট্যাগ: বঙ্গভবন
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬