‘অল্পের জন্য ভারত কিংবা মায়ানমারে বদলি করে নাই’

০৯ নভেম্বর ২০২৪, ০১:০৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম

ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম © টিডিসি

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিমকে অবশেষে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে হাসপাতালের সব টেন্ডার নিয়ন্ত্রণ ও সার্টিফিকেট বাণিজ্যসহ অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ রয়েছে।

বদলির আদেশ পেয়ে শুকরিয়া আদায় করে মহিউদ্দিন আবদুল আজিম নিজের ফেসবুক আইডিতে লিখেন, ‘মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। অবশেষে আমার বদলি হয়ে গেছে। তবে আল্লাহ আমাকে বাঁচাইছে অল্পের জন্য ভারত কিংবা মায়ানমারে বদলি করে নাই। বাংলাদেশের ভিতরে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর এম ও হিসেবে যাহা বান্দরবান জেলার ভেতরে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

N-Khali Inner

ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিমের ফেসবুক পোস্ট

খোঁজ নিয়ে জানা গেছে, ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম ২০১৮ সালের ১০ জানুয়ারি নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হিসেবে যোগদান করেন। তিনি নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর আস্থায় থেকে বিভিন্ন টেন্ডার নিয়ন্ত্রণসহ টাকার বিনিময়ে মেডিকেল সার্টিফিকেট বাণিজ্য করে আসছিলেন। এমনকি প্রতিটি থানা পুলিশও বিভিন্ন প্রতিবেদন নিতে তাকে টাকা দিতে হতো।

শুক্রবার (৮ নভেম্বর) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বদলির বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বে থাকা পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফের স্বাক্ষরিত এক চিঠিতে বদলির বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিমকে (কোড-১২২০৮৭) বান্দরবান জেলার রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও হিসেবে (পদের আইডি-৯১২১) বদলি করা হলো।

আরও পড়ুন: নোয়াখালীতে ক্লাসে অমনোযোগী থাকায় ৩৫ শিক্ষার্থীর স্মার্ট ফোন জব্দ

এদিকে আরেক চিঠিতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন (ইএনটি) রাজীব আহমেদ চৌধুরীকে (কোড-১২৬১৮৭) ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হিসেবে পদায়ন করা হয়েছে।

জানতে চাইলে আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকার যখন যেখানে ভালো মনে করে পাঠাবে, আমরা চাকরি করতে বাধ্য।’

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬
‘ফেল’ তকমায় যেন থমকে না যায় ভবিষ্যৎ, এসএসসি অনুত্তীর্ণদের প…
  • ১০ অক্টোবর ২০২৬
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রেমিকের সঙ্গে দেখা করতেই কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ১০ অক্টোবর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিপ্রা…
  • ১০ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিল, ফেরাতে বিবৃতি রাকসু হল…
  • ১০ অক্টোবর ২০২৬