ছাত্রদলের কমিটি নিয়ে কোনো সংবাদ নেই: রিজভী

১০ অক্টোবর ২০২৬, ০৯:০৯ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০৯:২২ PM
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলছেন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলছেন © সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি নিয়ে কোনো সুসংবাদ দেননি দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নতুন কমিটি নিয়ে কোনো বার্তা এখন পর্যন্ত তার কাছে এসে পৌঁছায়নি।

আজ শনিবার (১০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠক শেষে রাত পৌনে ৯টার দিকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের ব্রিফ করেছেন।

আরও পড়ুন: ‘গুপ্ত’ বাছাইয়ে আটকা ছাত্রদলের কমিটি

সেখানে প্রায় ৭ মাস আগে শেষ হওয়া জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি নতুনভাবে কবে দেওয়া হবে, সে বিষয়ে জিজ্ঞেস করা হয় তাকে।

ছাত্রদলের নতুন কমিটি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা, সাংবাদিকরা এমন প্রশ্ন করেন।

তাদের জবাবে রুহুল কবির রিজভী বলেন, এ ধরনের কোনো বার্তা এখন পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি। যেটা আপনাদের কাছে আমি দিতে পারব। এ ধরনের কোনো বার্তা থাকলে আমি নিশ্চয় জানাব।

ট্যাগ: ছাত্রদল
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিপ্রা…
  • ১০ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিল, ফেরাতে বিবৃতি রাকসু হল…
  • ১০ অক্টোবর ২০২৬
আগামী বছরের রোজা ও ঈদের সম্ভাব্য সময় জানাল মধ্যপ্রাচ্যের এক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রদলের কমিটি নিয়ে কোনো সংবাদ নেই: রিজভী
  • ১০ অক্টোবর ২০২৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬