থানা পর্যায়ে বিস্তৃত হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, থাকবেন যারা

০৯ নভেম্বর ২০২৪, ১০:২০ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
জাতীয় নাগরিক কমিটি লোগো

জাতীয় নাগরিক কমিটি লোগো © সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি থানা পর্যায়ে কমিটি গঠনের কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে প্রথম কমিটি করা হয়েছে রাজধানীর যাত্রাবাড়ীতে।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন নতুন এ কমিটির অনুমোদন দেন।

জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা রাইজিং’ কর্মসূচির অংশ হিসেবে গণঅভ্যুত্থানের লাইটহাউস (বাতিঘর) যাত্রাবাড়ী থানা প্রতিনিধি কমিটি ঘোষণা করা হলো। এ কমিটি ৬১ সদস্যের।

এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেন, আগামী কিছুদিনের মধ্যে থানা পর্যায়ে আরও বেশ কিছু কমিটি গঠন করা হবে। থানা পর্যায়ের সব কমিটি ‘প্রতিনিধি কমিটি’ হিসেবে পরিচিতি পাবে।

তিনি আরও বলেন, প্রতিনিধি কমিটির সবাই ‘থানা প্রতিনিধি’ নামে পরিচিতি পাবেন। প্রতিটি প্রতিনিধি কমিটি গঠনের ৬০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

এর আগে গত ২ নভেম্বর জাতীয় নাগরিক কমিটি ‘থানা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা’ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে। এতে বলা হয়, সব কমিটিতে কমপক্ষে ২৫ শতাংশ নারী প্রতিনিধি থাকবেন। কমিটির প্রতিনিধিদের মধ্যে থাকবেন শহীদ পরিবারের সদস্য ও অভ্যুত্থানে আহত হওয়া ব্যক্তিরা (৫ শতাংশ), সংখ্যালঘু প্রতিনিধি থাকবেন ৫ শতাংশ। কৃষক-শ্রমিক প্রতিনিধি থাকবেন ৫ শতাংশ।

এ ছাড়া এলাকাভিত্তিক সব জাতিসত্তার প্রতিনিধিত্ব থাকবে কমিটিতে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দেশ গঠনের লক্ষ্য নিয়ে সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়।

ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
close