‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ জিরো পয়েন্টে আসার ডাক আওয়ামী লীগের

০৯ নভেম্বর ২০২৪, ১০:০৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা পোস্টার

আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা পোস্টার © সংগৃহীত

দেশে অপশাসন চলছে অভিযোগ করে ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ রাজধানীর জিরো পয়েন্টে আসার ডাক দিয়েছে আওয়ামী লীগ। ছাত্র-জনতার গণঅভ্যত্থানে ক্ষমতা হারানো দলটির ফেসবুক পেজে এক পোস্টে এ ডাক দেওয়া হয়েছে। আগামীকাল রোববার (১০ নভেম্বর) সবাইকে আসার আহবান জানানো হয়েছে পোস্টে।

আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ১০ নভেম্বর আসুন- নূর হোসেন চত্তরে। জিরো পয়েন্ট, গুলিস্তান, ঢাকা। আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে; আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে; আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবন যাত্রাকে ব্যহত করার চক্রান্তের বিরুদ্ধে।

আরো পড়ুন: যেসব ইস্যুতে বিতর্কের মুখে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা

অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে আপনিও অংশ নিন। এর সঙ্গে একটি পোস্টারের ছবিও শেয়ার করা হয়েছে। এতে লেখা হয়েছে, ১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’।

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬
‘ফেল’ তকমায় যেন থমকে না যায় ভবিষ্যৎ, এসএসসি অনুত্তীর্ণদের প…
  • ১০ অক্টোবর ২০২৬
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রেমিকের সঙ্গে দেখা করতেই কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ১০ অক্টোবর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিপ্রা…
  • ১০ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিল, ফেরাতে বিবৃতি রাকসু হল…
  • ১০ অক্টোবর ২০২৬