সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই: সেনাপ্রধান

০৮ নভেম্বর ২০২৪, ০৮:৩২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
জেনারেল ওয়াকার-উজ-জামান

জেনারেল ওয়াকার-উজ-জামান © সংগৃহীত

সব ধর্ম-বর্ণের মানুষ মিলে একটি সুন্দর দেশ গড়ার আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলনে তিনি এমন মন্তব্য করেন ।

সেনপ্রধান বলেন, ‘অনেকেই পার্বত্য অঞ্চল থেকে এখানে এসেছেন। আমরা চাই, প্রতি বছর এভাবে দিনটি উদযাপন করা হোক। এজন্য যা সহায়তা দরকার আমরা তাই করব।’

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘পার্বত্য অঞ্চল আমাদের দেশের একটি বিশাল সম্পদ। তাই পার্বত্য অঞ্চলের শান্তির জন্য যা দরকার আমি তাই করব।’

তিনি আরও  বলেন, ‘বাংলাদেশকে সম্প্রীতির একটি দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এটি বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। সব ধর্মের মানুষ মিলে আমরা একটি সুন্দর দেশ গড়তে চাই।’

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬
‘ফেল’ তকমায় যেন থমকে না যায় ভবিষ্যৎ, এসএসসি অনুত্তীর্ণদের প…
  • ১০ অক্টোবর ২০২৬
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রেমিকের সঙ্গে দেখা করতেই কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ১০ অক্টোবর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিপ্রা…
  • ১০ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিল, ফেরাতে বিবৃতি রাকসু হল…
  • ১০ অক্টোবর ২০২৬