র‌্যালি যোগ দিতে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

০৮ নভেম্বর ২০২৪, ০২:০১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা © সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আজ বর্ণাঢ্য র‌্যালি বের করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিভিন্ন সড়ক ঘুরে মানিক মিয়া এভিনিউতে গিয়ে র‌্যালি শেষ হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন। র‌্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (৮ নভেম্বর ) দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হবে। কিন্তু তার আগে থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

র‌্যালিটি রাজধানীর পাশাপাশি আশপাশের মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীরা অংশ নেবেন।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ডের নেতাকর্মী ছোট-ছোট মিছিল নিয়ে নয়াপল্টনের আশপাশের সড়কে জড়ো হচ্ছেন। তাদের হাতে ব্যানারের পাশাপাশি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বড় আকারের ছবি দেখা গেছে।

এদিকে র‌্যালিটি জন্য পিকআপ ভ্যানের পাশাপাশি ঘোড়ার গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে দেখা গেছে।

আরও পড়ুন: কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

এদিকে বিএনপির র‌্যালিটিকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল, মৎস্য ভবন এলাকায় কিছু কিছু সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যার ফলে, সাপ্তাহিক ছুটির দিন হলেও কিছুটা যানজট সৃষ্টি হয়েছে।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, র‌্যালি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল-মৎস্যভবন-ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-শাহবাগ-হোটেল শেরাটন-বাংলামোটর-কারওয়ান বাজার-ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে সমাপ্ত হবে।

নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রেখে র‌্যালির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মানিক মিয়া অ্যাভিনিউতে র‌্যালি শেষে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ট্যাগ: বিএনপি
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬
‘ফেল’ তকমায় যেন থমকে না যায় ভবিষ্যৎ, এসএসসি অনুত্তীর্ণদের প…
  • ১০ অক্টোবর ২০২৬
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রেমিকের সঙ্গে দেখা করতেই কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ১০ অক্টোবর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিপ্রা…
  • ১০ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিল, ফেরাতে বিবৃতি রাকসু হল…
  • ১০ অক্টোবর ২০২৬