ইসলামী ব্যাংক ক্যাপিটালে নতুন ৩ সেবা চালু

০৫ নভেম্বর ২০২৪, ১০:৪১ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
‘আই-ট্রেড’ নামে অনলাইন প্লাটফর্মও চালু

‘আই-ট্রেড’ নামে অনলাইন প্লাটফর্মও চালু © সৌজন্যে প্রাপ্ত

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য তিনটি নতুন সেবা চালু করার কথা জানিয়েছে ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল)। ওকালাহ ক্যাপিটাল অ্যাকাউন্ট, মুদারাবা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, মুশারাকা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট- এই তিন সেবার পাশাপাশি ‘আই-ট্রেড’ নামে অনলাইন প্লাটফর্মও চালু করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এসব সেবা উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইবিসিএমএলের এমডি মোহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  আইবিসিএমএল এর চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও আইবিসিএমএল এর পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমান, ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, আইবিসিএমএল-এর শরীআ’হ সুপাভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এর  প্রেসিডেন্ট মাজেদা খাতুন। আইবিসিএমএল-এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুর রহিম, এফসিএ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

স্বাগত বক্তব্য দেন আইবিসিএমএল-এর কোম্পানি সেক্রেটারি আবু সাঈদ মো. নাহিদ, এফসিএস। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সকল নির্বাহী, জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬