চরফ্যাশনে বজ্রপাতে দুই জনের মৃত্যু

০৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
বজ্রপাতের প্রতীকী ছবি

বজ্রপাতের প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলার চরফ্যাশনে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে পৃথক স্থানে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দলিল লেখক মো. লিটন পাটোয়ারী (৪০) ও চর-ফকিরা গ্রামের বাসিন্দা মো. শিহাব (১৫)। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায়। তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় দলিল লেখক লিটন বাজার থেকে রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন। গুরুত্বর আহত লিটনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এদিকে একই উপজেলার চর-ফকিরা গ্রামের জেলে রফিজল ইসলামের ছেলে মো. শিহাব মাইনুদ্দিন ঘাটে নোঙ্গর করা নৌকার কাছে ছিল। তিনি বজ্রাঘাত থেকে ছোট ভাইকে রক্ষা করতে গিয়ে আহত হন। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জেরিন আক্তার বজ্রপাতে গুরুত্বর আহত শিহাব ও লিটনকে মৃত ঘোষণা করেন।

যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬