হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পঞ্চম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

০৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
মরদেহের প্রতীকী ছবি

মরদেহের প্রতীকী ছবি © সংগৃহীত

হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার তাসফিয়া হক রিয়া নামে ১০ বছরের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে যশোরের সদর উপজেলার হৈবতপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, সকাল ১০ টার দিকে তারা হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রিয়ার লাশ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। 

রিয়া হৈবতপুর গ্রামের ব্যবসায়ী তোফাজ্জল হক লিটন ও স্কুল শিক্ষক খালেদা পারভীন রেখা দম্পতির মেয়ে। তিনি মানিকদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, তোফাজ্জল হক লিটন সকালে ব্যাবসায়িক কাজে বের হন এবং খালেদা পারভীন চলে যান স্কুলে। 

পরে ১০ টার দিকে লিটন বাড়িতে ফিরে মেয়েকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে যান। কিন্তু মেয়ের সাড়া না পেয়ে ভেতরে গিয়ে দেখতে পান এই ছাত্রীর হাত-পা ও মুখ বাঁধা। গলায় ফাঁস দেওয়া অবস্থায় জানালার সঙ্গে ঝুলছেন তিনি। পরে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিলে তিনি জানান শিশু রিয়া অনেক আগেই মারা গেছে।

এদিকে, খবর পেয়ে পুলিশ স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের চাচা রওশন আলী বলেন, এটি হত্যাকাণ্ড। হাত-পা মুখ বাঁধা ও গ্রিলে ঝুলানো অবস্থায় মেয়েটির মরদেহ উদ্ধার হয়েছে। বাবা-মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এলাকার কোনো দুর্বৃত্ত চক্র বাড়িতে ঢুকে ওই ঘটনা ঘটিয়ে চলে যেতে পারে ধারণা করা হচ্ছে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬