আরও ৩০ সংবাদকর্মীর অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

০৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
তথ্য অধিদপ্তর

তথ্য অধিদপ্তর © লোগো

আরও ৩০ সংবাদকর্মীর প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত সপ্তাতে ২০ সাংবাদিক ও ব্যক্তির প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে আদেশ জারি করেছিল সরকারি এই সংস্থাটি।

পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীরের সই করা আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার আলোকে এসব সাংবাদিকের অনুকূলে তথ্য অধিদপ্তরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।

যেসব সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, দৈনিক আমাদের অর্থনীতির সিনিয়র নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টি, টিভি টুডের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, নিউজ ২৪ এর হেড অব নিউজ রাহুল রাখা, দৈনিক ডেসটিনির উপ-সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সময় টিভির সিইও আহমেদ জোবায়ের, দৈনিক জাগরণের সম্পাদক আবেদন খান, নিউজ ২৪ এর সিনিয়র রিপোর্টার জয়দেব চন্দ্র দাশ, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ. ই. মামুন প্রমুখ।

এর আগে, গত মঙ্গলবার (২৯ অক্টোবর) আরও ২০ সংবাদকর্মীর প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে পিআইডি।

যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬