যুগান্তরের প্রকাশক-সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে রুল

০৫ নভেম্বর ২০২৪, ০১:৪৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায় নিয়ে একটি কলামে বিরূপ মন্তব্য করায় দৈনিক যুগান্তরের প্রকাশক, সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারকদের সংগঠন জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাজহারুল ইসলামের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

গত ১ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘ফিরে দেখা বিচার বিভাগ পৃথককরণ’ শীর্ষক কলামটি লেখেন ড. মোহাম্মদ আবদুস ছালাম। এতে আদালত অবমাননা হয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টে আবেদনটি করা হয়।

অভিযোগে কলাম লেখক ড. মোহাম্মদ আবদুস ছালাম, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম ও প্রকাশক সালমা ইসলামকে বিবাদী করা হয়েছে।

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬