‘লাখো মুসলিম হত্যায় মধ্যপ্রাচ্য আক্রমণ করবে কমলা’

০৫ নভেম্বর ২০২৪, ১২:২৯ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
কমলা হ্যারিস

কমলা হ্যারিস © সংগৃহীত

নির্বাচনি প্রচারণার শেষ মুহূর্তে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে কড়া মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সুইং স্টেট মিশিগানে ট্রাম্প দাবি করে বলেছেন, নির্বাচনে জিতলে মধ্যপ্রাচ্যে আক্রমণ চালাবে কমলা হ্যারিস। মঙ্গলবার (৫ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরব ও মুসলিম ভোটারদের সমর্থন পেতে মিশিগানে চূড়ান্ত প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্প লেখেন, আমরা আমেরিকার রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ও বিস্তৃত জোট গড়ে তুলছি। এর মধ্যে মিশিগানের রেকর্ড-ব্রেকিং সংখ্যক আরব এবং মুসলিম ভোটার রয়েছে, যারা শান্তি চায়।

রিপাবলিকান এই প্রার্থী বলেন, তারা জানে কমলা এবং তার যুদ্ধবাজ ক্যাবিনেট মধ্যপ্রাচ্যে আক্রমণ চালাবে, লাখ লাখ মুসলিমকে হত্যা করবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। এ সময় ট্রাম্প শান্তি ফিরে আনতে অঙ্গীকার করেছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভোট শুরু কখন, চূড়ান্ত ফল মেলে কখন

এদিকে যুক্তরাষ্ট্রের এই নির্বাচনের আগাম ভোট দেওয়ার সংখ্যা ৮ কোটি পেরিয়েছে। এর মধ্যে ৪ কোটি ৪০ লাখের বেশি ভোটার ভোটকেন্দ্র গিয়ে আর প্রায় ৩ কোটি ৭ লাখ ভোটার ডাকযোগে ভোট দিয়েছেন।

জনমত জরিপগুলো এবারের নির্বাচনে ঐতিহাসিক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে। কমালা হ্যারিসের প্রচার দলের সূত্র বলছে, হ্যারিস বুঝতে পারছেন যে তুমুল লড়াই হবে কিন্তু তিনি সত্যিকার অর্থেই ‘উদ্দীপ্ত ও উদ্যমী আছেন’। 

অন্যদিকে ট্রাম্পের প্রচার শিবিরও দাবি করেছে, তারা এবারে নিশ্চিত জয় পাচ্ছেন।

যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬