খাগড়াছড়ি ভ্রমণে নেই বাধা, আজ থেকে যাওয়া যাবে সাজেক

০৫ নভেম্বর ২০২৪, ১১:১৬ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
সাজেকের পর্যটন কেন্দ্র

সাজেকের পর্যটন কেন্দ্র © সংগৃহীত

দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন কেন্দ্রগুলো। এতে সাজেক যেতে আরও কোনও বাধা রইলো না। এদিকে পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় এলাকাটির পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরা স্বস্তি ফিরে পেয়েছেন। একই সঙ্গে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে ইচ্ছুক পর্যটকদের মধ্যে আনন্দেরও সৃষ্টি হয়েছে।

এর আগে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় ২৫ সেপ্টেম্বর থেকে কয়েক দফায় সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে রাঙামাটি জেলা প্রশাসন। সহিংসতার জেরে ৮ অক্টোবর খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানায় প্রশাসন। এতে কার্যত বন্ধ হয়ে যায় খাগড়াছড়ি ও সাজেকে পর্যটকদের প্রবেশ।

পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে মেঘের রাজ্য সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে প্রশাসন।

বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত এক মাসের নিষেধাজ্ঞার ফলে খাগড়াছড়ির পর্যটন খাতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন তারা সেই ক্ষতি কাটিয়ে উঠতে চাইছেন।

স্থানীয় গাড়ি চালকরা বলেন, এটাই আমাদের জীবিকা, আর নতুন নতুন মানুষকে পাহাড়ের সৌন্দর্য দেখানো আমাদের জন্য আনন্দের বিষয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আমরা খুব খুশি।

সাজেক কটেজ মালিক সমিতি সূত্রে জানা যায়, এক মাসেরও বেশি সময় ধরে সাজেক পর্যটকশূন্য থাকায় রিসোর্ট-কটেজের অধিকাংশ কর্মচারী সাজেক ছেড়ে চলে গেছেন। এখন আবার নতুন উদ্যমে ফিরতে শুরু করেছেন তারা।

খাগড়াছড়ির জেলা প্রশাসক সহিদুজ্জামান বলেন, মঙ্গলবার থেকে খাগড়াছড়ি জেলার সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সাজেকে যেহেতু খাগড়াছড়ি জেলা সড়ক হয়ে যেতে হয়, সে ক্ষেত্রে মঙ্গলবার থেকে সাজেকেও পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

ট্যাগ: বিনোদন
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬