রাজধানীজুড়ে তীব্র যানজট, ভোগান্তি মানুষের

০৫ নভেম্বর ২০২৪, ১০:৪৬ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
কারওয়ান বাজারে যানজটে থেমে আছে গাড়ি

কারওয়ান বাজারে যানজটে থেমে আছে গাড়ি © টিডিসি ফটো

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। সম্মেলনস্থলের আশপাশের বিভিন্ন সড়কে গাড়ি রাখায় রাজধানী কার্যত অচল। কিছু স্থানে থেমে এগোচ্ছে গাড়ি।

কারওয়ান বাজার, শাহবাগ, মগবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলায়া ঘুরে দেখা যায়, সিগন্যালে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে গাড়ি। শাহবাগে গাড়ি চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। অনেকে নেমে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো সড়কে গাড়ি রাখা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র ভোগান্তির শিকার হতে হচ্ছে। তারা এ নিয়ে বিশ্ববিদ্যালয়কেন্দ্রীক বিভিন্ন ফেসবুক গ্রুপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

কারওয়ান বাজার ও মগবাজার এলাকায় দুই বেসরকারি চাকরিজীবী বলেন, তারা প্রতিদিনের মতো স্বাভাবিক সময়ে বের হয়েছিলেন। কিন্তু যানজটে তীব্র ভোগান্তিতে পড়েছেন। সম্মেলনের বিষয়টি আগে জানতেন না। জানলে সময় নিয়ে বের হতেন। এখন হেঁটে অফিসে যেতে হচ্ছে তাদের।

আরো পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলনে আলেম-ওলামাদের ঢল

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার (৫ নভেম্বর) ইসলামী মহাসম্মেলন শুরু হয়েছে। এতে যোগ দিতে রাত থেকে জমায়েত হয়েছেন আলেম-ওলামারা। দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে এ সম্মেলন করা হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশে ঘুরে দেখা গেছে, কোথাও তিল ধারণের ঠাঁই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানেও আলেম ওলামাদের অবস্থান নিতে দেখা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে তারা সমাবেশে এসেছেন।

'মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দেয়, মানুষজনের চাপে মা আর বের…
  • ২৮ মার্চ ২০২৬
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগের নেতা-কর্মীরা
  • ২৮ মার্চ ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ দিনের ছুটি শেষ, প্রাথমিকে নেওয়া হবে বা…
  • ২৮ মার্চ ২০২৬
সুলতান’স ডাইনে চাকরি, পদ ৫, আবেদন শেষ ২৪ এপ্রিল
  • ২৮ মার্চ ২০২৬
টানা ৫ দিন সারাদেশে বৃষ্টির আভাস
  • ২৮ মার্চ ২০২৬
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence