সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলনে আলেম-ওলামাদের ঢল

০৫ নভেম্বর ২০২৪, ১০:২৬ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন © সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন শুরু হয়েছে। এতে যোগ দিতে রাত থেকে জমায়েত হয়েছেন আলেম-ওলামারা। দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে এ সম্মেলন করা হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশে ঘুরে দেখা গেছে, কোথাও তিল ধারণের ঠাঁই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানেও আলেম ওলামাদের অবস্থান নিতে দেখা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে তারা সমাবেশে এসেছেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন সড়কে গাড়ি রাখায় রাজধানীতে তীব্র যানজট দেখা দিয়েছে। কারওয়ান বাজার, শাহবাগ, মগবাজার এরিয়া ঘুরে দেখা যায়, সিগন্যালে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে গাড়ি। অনেকে নেমে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

আরো পড়ুন: ঢাবির ভর্তি আবেদনে ৬ বিষয়ে ভর্তিচ্ছুদের জন্য বিশেষ সতর্কতা

গত রোববার এক বিবৃতিতে জানানো হয়, ওলামা-মাশায়েখদের উদ্যোগে মঙ্গলবার ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও জনতাকে যোগ দেওয়ার আহবান জানানো হয়।

পটিয়ায় বাসচাপায় দুমড়ে-মুচড়ে গেল দুটি অটোরিকশা ও একটি ইজিবাইক
  • ২৮ মার্চ ২০২৬
এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে থাকছেন যারা
  • ২৮ মার্চ ২০২৬
তেল আবিবে ইরানের মাল্টি-ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ৫
  • ২৮ মার্চ ২০২৬
নতুন পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়, আগের পোশাকে ফিরতে সরকার কাজ…
  • ২৮ মার্চ ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিন…
  • ২৮ মার্চ ২০২৬
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence