‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ

০৪ নভেম্বর ২০২৪, ১১:১৩ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
ককটেলের আলামত উদ্ধার

ককটেলের আলামত উদ্ধার © সংগৃহীত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নওগাঁর বদলগাছীতে সড়কে ককটেল বিস্ফোরণ করেছে একদল দুর্বৃত্ত। সোমবার (৪ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার গোবরচোপা প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মাইক্রোবাসে এসে ককটেল বিস্ফোরণ ঘটান। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিন ককটেলের আলামত উদ্ধার করে।

বদলগাছী থানার ওসি শাহজাহান আলী জানান, রাত ৮টার দিকে দুটি মাইক্রোবাসে করে কয়েকজন গোবরচোপা স্কুল গেটের সামনে দাঁড়ান। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে আটটি ককটেল নিক্ষেপ করেন তারা। তার মধ্যে দুটির বিস্ফোরণ ঘটে। বাকি ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এদিকে, বিস্ফোরণের ঘটনার পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছে।

ট্যাগ: ককটেল
নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস সিলেবাসের সমালোচনা করে যা বললেন ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
‎রুয়েটে ‎যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপ-বিষয়ক সেমিনার …
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি হচ্ছেন অধ্যাপক ড. আবদুস সালাম
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ব্র্যাকে, নেবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
  • ১৩ এপ্রিল ২০২৬