প্রধান উপদেষ্টার সঙ্গে পুলিশ সংস্কার কমিশন প্রধানের বৈঠক

০৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নিতে কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৪ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকে কমিশনের প্রধান সফর রাজ হোসেন পুলিশ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

প্রধান উপদেষ্টাকে জানানো অগ্রগতিগুলো হল- পুলিশ সংস্কার কমিশন ইতোমধ্যে ১০টি সভা করেছেন। পাশাপাশি অংশীজনদের সঙ্গে আরও চারটি বৈঠক করেছেন। জনসাধারণের মতামত চেয়ে একটি প্রশ্নমালা প্রস্তুত করা হয়েছে; যা ইতোমধ্যে ওয়েবসাইটে দেওয়া হয়েছে। কিছু আইন ও বিধি সংশোধনের প্রস্তাব এসেছে – যেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। 

উচ্ছৃঙ্খল জনতা (মব) নিয়ন্ত্রণে বলপ্রয়োগ পদ্ধতি পরিবর্তন করার প্রস্তাব নিয়ে কাজ চলছে ও ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর কতিপয় ধারা পরীক্ষা করা হচ্ছে এবং তা পরিবর্তন করা হবে কি না সেটিও যাচাই করে দেখা হচ্ছে। এছাড়া কয়েকটি প্রক্রিয়া সহজ করে তোলার জন্য যথাযথ প্রস্তাব করা হচ্ছে।

প্রজেক্ট কো-অর্ডিনেটর নিয়োগ দেবে পালস বাংলাদেশ, আবেদন করুন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রেড কার্ড টু বিএনপি-আইজেশন’ স্লোগানে শিক্ষক নিয়োগে দলীয়করণ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিএ ফার্মে এক্সিকিউটিভ ফাইন্যান্স পদে জনবল নিয়োগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভোরের নীরবতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা মিলল …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই: হাইকোর্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা: ছাত্রদল নেতা হ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬