দেশের ১০ জেলা ও মহানগরে বিএনপির কমিটি ঘোষণা

০৪ নভেম্বর ২০২৪, ০৪:১৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
বিএনপি

বিএনপি © সংগৃহীত

দেশের জেলা ও মহানগরে ১০টি পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার (৪ নভেম্বর) দলের হাইকমান্ডের নির্দেশে ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটির ঘোষণা করা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহবায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহবায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটি।

এছাড়াও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি'র আহবায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপি'র আংশিক আহবায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্র থেকে। 

দলের গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর উত্তরে আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করা হয়েছে। ৫ সদস্যের কমিটিতে যুগ্ম আহ্বায়করা হলেন-মোস্তাফিজুর রহমান সেতু, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক।

চট্টগ্রাম মহানগরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে এরশাদ উল্লাহকে। আর সদস্য সচিব করা হয়েছে নাজিমুর রহমানকে। যুগ্ম আহ্বায়করা হলেন-মোহাম্মদ মিয়া ভোলা, এম. এ আজিজ, আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন প্রমুখ।

সব জেলা মহানগরের তালিকা দেখতে ক্লিক করুন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬