হিযবুত তাহরীরের মাহফুজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দুজন আলাদা

০৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM

© সংগৃহীত

হিযবুত তাহরীর নেতা আবদুল্লাহ আল মাহফুজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম দুজন আলাদা ব্যক্তি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ এ তথ্য জানায়।

একটি ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে হিযবুত তাহরীরের সদস্য হিসেবে দাবি করা হয়। পোস্টটিকে অসত্য দাবি করে দেওয়া ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ ফেসবুক পোস্টে বলা হয়, ইংরেজি দৈনিক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দ্বারা প্রকাশিত একটি নিবন্ধের একটি স্ক্রিনশট রয়েছে, যেখানে আবদুল্লাহ আল মাহফুজ নামে এক ব্যক্তিকে হিযবুত তাহরীরের কথিত সদস্য হিসাবে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত আবদুল্লাহ আল মাহফুজ ও বিশেষ সহকারী মাহফুজ আলম দুজন আলাদা ব্যক্তি।

সিএ প্রেস উইং ফ্যাক্টস জানায়, শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহফুজ আলম। তিনি কখনোই হিজবুত-তাহরীর বা অন্য কোনো নিষিদ্ধ বা ইসলামপন্থী গোষ্ঠীর সদস্য ছিলেন না বলে একটি পোস্টে জানিয়েছেন।

২০ হাজার টাকা ঘুষের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, বিচার চাইতে গ…
  • ০৬ মার্চ ২০২৬
একযোগে এনসিপির ৭ নেতার পদত্যাগ
  • ০৬ মার্চ ২০২৬
স্ত্রীকে হত্যার পর আগুনে পুড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক
  • ০৬ মার্চ ২০২৬
শিক্ষক হত্যার ঘটনায় ইবি প্রশাসনের একদিনের শোক
  • ০৬ মার্চ ২০২৬
রিকশা চালকের ঘুষিতে প্রাণ গেলো যুবদল নেতার
  • ০৬ মার্চ ২০২৬
সৈয়দা রেজওয়ানা ও ড. খলিলুরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ড…
  • ০৬ মার্চ ২০২৬