পদ্মা সেতুর জাজিরা প্রান্তে দুই বাইকের সংঘর্ষ, নিহত চার

০৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন ৪ তরুণ। রোববার (৩ নভেম্বর) রাতে উপজেলার পদ্মা সেতুর টোলপ্লজার সার্ভিস রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের মোমিন আলি ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি (১৮), এসকেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর (১৯), মোসলেম ঢালী কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮) ও আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোলপ্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাসের দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল দুটিতে থাকা চারজনই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুরের শিবচর উপজেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁরা সবাই মারা যান।

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ আকরাম হোসেন বলেন, অতিরিক্ত গতি ও বেখেয়ালির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে তিনজন ও ঢামেকে নেওয়ার পথে একজন মারা যান। পরে নিহতদের পরিবার মরদেহ নিয়ে যায়। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করতে আসেননি। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence