অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি: হাসান আরিফ

০৩ নভেম্বর ২০২৪, ০২:৩৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
সচিবালয়ে অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপদেষ্টা হাসান আরিফ

সচিবালয়ে অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপদেষ্টা হাসান আরিফ © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ।

রবিবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের শপথ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই সরকার রুটিন কেয়ার টেকার সরকার নয়, ছাত্র আন্দোলনের পর বিশেষ প্রেক্ষাপটে গঠিত হয়েছে এই সরকার। তাই সরকারের কাছে মানুষের প্রত্যাশাও বেশি। বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতা এবং শ্রমিক যে অর্জনের জন্য আত্মত্যাগ করেছে, সেই লক্ষ্য পূরণে মেয়র কাজ করবেন বলে আশা করি। পাহাড় ঘেরা জলমগ্ন মুক্ত চট্টগ্রাম দেখতে চাই।

আরও পড়ুন: শপথ নিলেন চসিকের নতুন মেয়র শাহাদাত হোসেন

হাসান আরিফ বলেন, চট্টগ্রামে কাউন্সিলর না থাকায় ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়েছে, যারা মেয়রের নেতৃত্বে কাজ করবে। সিটি কর্পোরেশনগুলোতে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে। বর্তমান চট্টগ্রামের মেয়রের মেয়াদ আইন অনুযায়ী যেটা হবে তত দিন তিনি দায়িত্বে থাকবেন।

ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ডেঙ্গুর বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এ সময় নতুন মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে।  চট্টগ্রাম শহরের অবকাঠামো উন্নয়নে কাজ করব। যত দ্রুত সম্ভব জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হাতে নেওয়ার চেষ্টা করব। ইশতেহার পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করব।’

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬