নারায়ণগঞ্জে সড়কে ঝরল শিক্ষার্থীর প্রাণ

০৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
নারায়ণগঞ্জে সড়কে ঝরল শিক্ষার্থীর প্রাণ

নারায়ণগঞ্জে সড়কে ঝরল শিক্ষার্থীর প্রাণ

নারায়ণগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় রাফি তালুকদার নিহন (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার বন্ধুকে নিয়ে মোটরসাইকেলের চালাচ্ছিলেন রাফি। এ ঘটনায় ইব্রাহিম ইসলাম কাব্য (১৯) নামের তার ওই বন্ধুটিও আহত হন।

শনিবার (২ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে। এদিন রাত দশটায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাঈম সিদ্দিকী।

নিহত রাফি তালুকদার চাঁদপুরের সদর উপজেলার আজিজুর রহমান হিরণের ছেলে। তিনি এবার সিদ্ধেশ্বরী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন।

হাইওয়ে পুলিশ কর্মকর্তা আবু নাঈম সিদ্দিকী বলেন, রাফি তালুকদার নিহন ও তার বন্ধু কাব্য একটি মোটরসাইকেলে যাত্রাবাড়ী থেকে সোনারগাঁওয়ের মেঘনা ঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, পরে আহত রাফি তালুকদারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ইব্রাহিম ইসলাম কাব্যকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-একটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬