বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

০২ নভেম্বর ২০২৪, ০৯:১৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
বৃষ্টিপাত

বৃষ্টিপাত © সংগৃহীত

কয়েকমাস ধরে বৃষ্টি ও ভারি বর্ষণ শেষে সম্প্রতি বিদায় নিয়েছে বৃষ্টিপাত। তবে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ প্রভাবে ফের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আজ শনিবার রাত ও আগামীকাল রোববার (৩ নভেম্বর) দিনে দেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস না থাকলেও এ সময় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে রোববার রাত ও পরদিন সোমবার (৪ নভেম্বর) দিনে চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর সোমবার রাত ও পরদিন মঙ্গলবার (৫ নভেম্বর) দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

এ ছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, আজ শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর রোববার থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। যদিও সোমবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে পরদিন মঙ্গলবার দিনের তাপমাত্রা ফের কমতে পারে। 

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close