ড. কামাল হোসেনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ

০২ নভেম্বর ২০২৪, ০৪:৫২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে সংবিধান সংস্কার কমিশন

ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে সংবিধান সংস্কার কমিশন © সংগৃহীত

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে সংবিধান সংস্কার কমিশন। শনিবার (২ নভেম্বর) কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা ড. কামাল হোসেনের সঙ্গে তার মতিঝিলের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এ সময় কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ প্রমুখ। 

সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ উপস্থিত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার পরামর্শ দেন।

উল্লেখ্য, ড. কামাল হোসেন ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬