ইরাবের নতুন সভাপতি ফারুক, সম্পাদক সালমান

০২ নভেম্বর ২০২৪, ০৩:১৩ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
ফারুক হোসাইন ও সোলাইমান সালমান

ফারুক হোসাইন ও সোলাইমান সালমান

এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউ এইজ এর জ্যেষ্ঠ প্রতিবেদক সোলাইমান সালমান।

শুক্রবার (১ অক্টোবর) রাতে নরসিংদীর একটি রিসোর্টে উৎসবমুখর পরিবেশে ইরাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন  অনুষ্ঠিত হয়।

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার শাহেদ মতিউর রহমান (সহ-সভাপতি), দৈনিক জনকণ্ঠের আসিফ হাসান কাজল (যুগ্ম সাধারণ সম্পাদক) দৈনিক ভোরের ডাকের নাজিউর রহমান সোহেল (কোষাধ্যক্ষ), দ্যা ডেইলি ক্যাম্পাসের ইরফান এইচ সায়েম (সাংগঠনিক সম্পাদক) এবং দৈনিক কালবেলার আবদুল্লাহ আল জোবায়ের (দপ্তর ও প্রকাশনা সম্পাদক)।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিবেদক শরীফুল আলম সুমন ও দৈনিক যুগান্তরের হুমায়ুন কবির।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও ইরাবের সিনিয়র সদস্য মাসুদুল হক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ইরাবের সাবেক দুই সভাপঔতি সাব্বির নেওয়াজ ও নিজামুল হক।

প্রসঙ্গত, ইরাব শিক্ষা নিয়ে কাজ করা সাংবাদিকদের একটি সংগঠন ও একটি সরকারী নিবন্ধিত সংস্থা।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬