হাতিয়ায় অভিযানে ৩৬ জেলে আটক, জব্দ ইলিশ এতিমখানায় বিতরণ 

০২ নভেম্বর ২০২৪, ০১:৫১ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
অভিযানে জব্দ করা ইলিশ

অভিযানে জব্দ করা ইলিশ © টিডিসি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ট্রলারসহ ৩৬ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় জব্দ করা ১০ মণ ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।

শুক্রবার (১ নভেম্বর) দুপুর পর্যন্ত মেঘনা নদীর তমরদ্দি লঞ্চঘাট, কাটার খাল, কুরালিয়া, জাহাজমারা, বেরির চর মুক্তারিয়া, নিঝুম দ্বীপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষে গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সর্বমোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ সরকারের এমন নীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। তার অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে শুক্রবার (১ নভেম্বর) দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।

আরও পড়ুন: নোয়াখালীতে ক্লাসে অমনোযোগী থাকায় ৩৫ শিক্ষার্থীর স্মার্ট ফোন জব্দ

এ সময় ৭০ লাখ মিটার নিষিদ্ধ জাল, ৪০০ কেজি ইলিশ মাছ, দুটি কাঠের ট্রলারসহ ৩৬ জন জেলেকে আটক করা হয়। পরে জব্দ করা জাল হাতিয়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মাহমুদুল হাসানের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ করা ইলিশ স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া আটক জেলেদের মুচলেকা গ্রহণ করে ট্রলারসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোন হাতিয়ার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাব্বির রহমান বলেন, ‘মা ইলিশ রক্ষায় প্রতিদিনই কোস্টগার্ড ইলিশ সম্পদ রক্ষায় অভিযান পরিচালনা করে। জনস্বার্থে আমাদের অভিযান ৩ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।’

ট্যাগ: আটক
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬