গবেষণা কেন্দ্র হিসাবেও ব্যবহৃত হবে জুলাই স্মৃতি জাদুঘর: উপদেষ্টা নাহিদ

০২ নভেম্বর ২০২৪, ০১:৩০ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম

গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম © সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘরের চূড়ান্ত রূপরেখা বাস্তবায়ন হবে। শুধু স্মৃতি ধারণ নয়, গবেষণার কেন্দ্র হিসাবেও এটি ব্যবহৃত হবে বলেও জানান তিনি। 

শনিবার (০২ নভেম্বর) সকালে গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

উপদেষ্টা নাহিদ বলেন, ‘গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ১৯ সদস্যের এ কমিটির প্রধান হিসবে কাজ করবেন লেখক ও গবেষক এবাদুর রহমান। পরবর্তীতে ছাত্র প্রতিনিধি যুক্ত হবার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ জাদুঘরের চূড়ান্ত রূপরেখা বাস্তবায়ন হবে।’

তিনি বলেন, বিগত ১৬ বছরে পতিত আওয়ামী লীগ সরকারের অন্যায়, অবিচারের স্মৃতি এই জাদুঘরে সংরক্ষণ করা হবে, পাশাপাশি জুলাই-আগস্ট আন্দোলনের সারাদেশের স্মৃতি গণভবন জুলাই স্মৃতি জাদুঘরে রক্ষিত থাকবে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬