‘মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়’ প্রচার করা ছাত্রলীগ কর্মী গ্রেফতার

০২ নভেম্বর ২০২৪, ১০:৫২ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
গ্রেফতার মো. সাইফুল ইসলাম

গ্রেফতার মো. সাইফুল ইসলাম © সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. সাইফুল ইসলাম (৩১) নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পূর্ব ছাতারপাইয়া গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশ আসামিকে গ্রেফতার করে।

আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন শুক্রবার সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখালীর সেনবাগ থানার গাবতলী এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ২৯ আগস্ট কয়েকটি ফেসবুক পেজ থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে ‘মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়’ শিরোনামে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়িয়ে পড়ে। এতে সাধারণ জনগণসহ সারা দেশের ছাত্রদের মধ্যে ভীতির সঞ্চার ও উত্তেজনা বিরাজ করে। এ ছাড়া দেশের সার্বভৌমত্ব বিপন্নসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভাবনা দেখা দেয়। বিষয়টি আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নজরে এলে তিনি আরএমপির সাইবার ক্রাইম ইউনিটকে এর সত্যতা যাচাই করার জন্য নির্দেশ দেন। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ছড়িয়ে পড়া ভিডিওগুলো পর্যালোচনা করে দেখেন যে ভিডিওগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলেও তা এ সময়ের নয়। পুরোনো মিছিলের ভিডিওতে নতুন করে কণ্ঠ লাগানো হয়েছে এবং নোয়াখালীর সেনবাগ থানা এলাকা থেকে ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়ানো হয়েছে। পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট নোয়াখালীর সেনবাগ থানায় পাঠায়। এ তথ্যের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশের একটি টিম আসামিকে গ্রেফতার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি জানান, তিনি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নোয়াখালীর ছাতারপাইয়া ইউনিটের এক কর্মী ও সমর্থক। আসামি গত ৫ আগস্ট থেকে তার নিজস্ব ফেসবুক পেজসহ আরও বিভিন্ন ফেসবুক পেজ খুলে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্নের উদ্দেশ্যে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার করে আসছে।

আরএমপি মুখপাত্র সাবিনা ইয়াসমিন আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে নোয়াখালীর সেনবাগ থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬