সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা কাল

০১ নভেম্বর ২০২৪, ১০:১৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল © সংগৃহীত

দেশে ফিরে ছাদ খোলা বাসে সংবর্ধনা পেয়েছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। এ দলকে কাল শনিবার (২ নভেম্বর) সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুধবার বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা ধরে রেখেছে। এটি আমাদের নারী ফুটবল দলের একটি অসাধারণ অর্জন উল্লেখ করে নারী ফুটবল দলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আমি তোমাদের নিয়ে গর্বিত। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। আমাদের এই গৌরব এনে দেওয়ার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন।’

উল্লেখ্য, একই ভেন্যুতে ২০২২ সালে ৩-১ ব্যবধানে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও সেই নেপালকে হারিয়ে একই ট্রফি ধরে রাখল দলটি, যা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জন্য এক অনন্য কীর্তি।

ট্যাগ: ফুটবল
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬