শেখ হাসিনার বিচারের দাবিতে মিরপুরে ছাত্রদলের মিছিল

০১ নভেম্বর ২০২৪, ০৯:২৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল

মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল © টিডিসি ফটো

গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের দায়ে শেখে হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। শুক্রবার (১ নভেম্বর) বিকালে মিছিলটি মিরপুর টোলারবাগ থেকে মিরপুর ২ শিক্ষা অধিদপ্তরের সামনে গিয়ে শেষ হয়। 

এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম আহমেদ। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন কলেজ থানা ও ওয়ার্ডের শত শত নেতাকর্মীরা।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে আকরাম আহমেদ বলেন, বিগত সাড়ে ১৫ বছরে দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপিসহ বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করেছেন। যারা গণতন্ত্রের কথা বলেছেন, তাদের গলা টিপে ধরেছে স্বৈরাচার ও তার দোসরা। 

অন্যান্য বক্তারা বলেন, দেশে গণহত্যা চালিয়ে হাজার হাজার ছাত্র-জনতা হত্যা করেছে।  এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন অনেকেই। এর জন্য দায়ী শেখ হাসিনা ও তার দোসরদেরে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close