এবারের খাল পরিষ্কার কর্মসূচি লোক দেখানো নয়: আসিফ মাহমুদ

০১ নভেম্বর ২০২৪, ০১:২৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © ফাইল ফটো

এবারের খাল পরিষ্কার কর্মসূচি কোনো লোক দেখানো নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর খিলগাঁওয়ে খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, যুব দিবস উপলক্ষে এবার ৬৪ জেলায় ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কারের কর্মসূচি নিয়েছে সরকার। এবারের কর্মসূচি কোনো লোক দেখানো হবে না।

আরও পড়ুন: জুলাই হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

তিনি আরও বলেন, খালের দুই পাশে সৌন্দর্যবর্ধনে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ দিন এই অভিযান চলবে।

অন্যদিকে, প্রতিটি খাল-নদী পরিষ্কার রাখা ও সংরক্ষণে স্থানীয়ভাবে কমিটি গঠন হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরে কয়েকশ স্বেচ্ছাসেবী নদী, জলাশয় ও খাল পরিষ্কার করার শপথ নিয়ে জিরানী খাল পরিষ্কার শুরু করেন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬