‘ইরাকের ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান’

০১ নভেম্বর ২০২৪, ১২:৪৯ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
ইরান ও ইসরায়েল

ইরান ও ইসরায়েল © সংগৃহীত

ইরাকি ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বরাতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের আগেই ইরান হামলা করতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারে তেহরান।

গাজা যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। তার প্রভাবে তেহরান ও তেল আবিব নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে একাধিকবার তাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা সংঘটিত হয়েছে।

অ্যাক্সিওস দাবি করেছে, হামলা চালাতে ইরাকে সক্রিয় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীদের কাজে লাগানো হতে পারে। এটি হতে পারে ইরানের কৌশলগত স্থাপনায় ইসরায়েলি প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা হ্রাসে তেহরানের প্রচেষ্টা।

গত ১ অক্টোবর দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে হামলা চালায় ইরান। তার জবাবে গত শনিবার তেহরান ও ইরানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র কারখানাসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, ইসরায়েলি হামলার জবাব দিতে সব হাতিয়ার ব্যবহার করতে প্রস্তুত আছে তেহরান।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬