ভারতের ২ নাগরিক ও ১৯ প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

০১ নভেম্বর ২০২৪, ১০:০৮ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
যুক্তরাষ্ট্র  ও ভারত

যুক্তরাষ্ট্র ও ভারত © সংগৃহীত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার অভিযোগে ভারতীয় ১৯টি প্রতিষ্ঠান ও দুই নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তাৎক্ষিণভাবে ওই দুই ব্যক্তির নাম জানা যায়নি।

গত বুধবার (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাশিয়া, চীন, তুরস্ক, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ডের মতো ভারতের চার সংস্থাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে। অভিযোগ, এসব সংস্থা প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১২০ ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ট্রেজারি বিভাগ চিহ্নিত করেছে ২৭০ ব্যক্তি ও সংস্থাকে। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ও ৪০টি সংস্থাকে নির্দিষ্ট করেছে।

ভারতের বেসরকারি ১৯টি সংস্থার মধ্যে একটি হলো ‘অ্যাসেন্ট অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’।

অভিযোগ আছে, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ মার্চ পর্যন্ত তারা রাশিয়াভিত্তিক সংস্থাকে সাত শতাধিকবার সামরিক যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য সরবরাহ করেছে। সেগুলোর মধ্যে রয়েছে দুই লাখ ডলারের বেশি কমন হাইপ্রায়োরিটি তালিকাভুক্ত (সিএইচপিএল) পণ্য। এসব পণ্য যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে জরুরি।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬