ছাত্রলীগ নিষিদ্ধ: রাজশাহীতে গরু নিয়ে আনন্দমিছিল, গণভোজ

০১ নভেম্বর ২০২৪, ১০:০৫ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
গণভোজের জন্য কেনা গরু

গণভোজের জন্য কেনা গরু © টিডিসি

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার খুশিতে রাজশাহীতে গরু নিয়ে আনন্দমিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু হওয়া এই আনন্দমিছিলে অংশ নেয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। আনন্দ মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শিশু সিমলা পার্কের শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী অঞ্চলের সমন্বয়ক সোহেল রানা এবং রায়হান আলী।

শিক্ষার্থীরা জানায়, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণায় তারা উচ্ছসিত। সে কারণেই রাতে গণভোজের আয়োজন করা হয়েছে। দুপুর থেকে গণভোজের আয়োজন ঘিরে শিশু একাডেমিতে চলে প্রস্তুতি।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, তাদের নিজস্ব অর্থ ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় গরুটি কেনা হয়েছে।

সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬
অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা
  • ১২ এপ্রিল ২০২৬
বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ১২ এপ্রিল ২০২৬
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলায় প্রথম তা’মীর…
  • ১২ এপ্রিল ২০২৬