কমল ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল

৩১ অক্টোবর ২০২৪, ০৯:১০ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
কমল ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল

কমল ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল © ফাইল ফটো

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এ দফায় ডিজেল ও কেরোসিনের দাম ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে নভেম্বর মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫.৫০ টাকা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা, কেরোসিনের দাম ১০৫.৫০ টাকা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা।

এ ছাড়া, অকটেন ১২৫ টাকা ও পেট্রোলের দাম ১২১ টাকায় অপরিবর্তিত রেখে পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে, যা ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬