টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

৩১ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
রোহিঙ্গা ক্যাম্পে আগুন

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও ১২টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও রোহিঙ্গাদের প্রচেষ্টায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের ২৬ সি ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ইনচার্জ (যুগ্ম সচিব) আবদুল হান্নান বলেন, ক্যাম্পে চায়ের দোকান থেকে আগুন লেগে কয়েকটি দোকান পুড়ে গেছে। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে।

নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি (নেতা) বদরুল ইসলাম জানান, বিকেলে হঠাৎ করে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প ২৬ এর সি ব্লকে আগুনের সূত্রপাত হয়। পরে রোহিঙ্গা ও ফায়ার সার্ভিস সদস্যরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও ১২টি দোকান পুড়ে গেছে।

বদরুল ইসলাম আরও জানান, আগুন নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তবে কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে তিনি জানান।

ট্যাগ: আগুন
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬