নতুন দায়িত্বে ড. আসিফ নজরুল

৩১ অক্টোবর ২০২৪, ০৭:০৫ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
ড. আসিফ নজরুল

ড. আসিফ নজরুল

নতুন দায়িত্ব পেলেন অধ্যাপক ড. আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক এই উপদেষ্টা এখন থেকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বও পালন করবেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানান।

তিনি বলেন, স্পিকারের আর্থিক এবং প্রশাসনিক কাজ ছিল। এখন যেহেতু স্পিকারের পদটি শূন্য, সেই কাজটি কে করবে? সেই বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে, আইন উপদেষ্টা আসিফ নজরুল সেটা দেখবেন।

প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম আরও বলেন, রাজধানীর সাত সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তই থাকছে। তার ভাষ্য, আজকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে কলেজের প্রতিনিধিরা কথা বলেছেন। এরপর একটি সিদ্ধান্ত হয়েছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি জায়গা ঠিক করা হবে যেখানে সাত কলেজের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যায়।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬