চাঁপাইনবাবগঞ্জে পাথরবোঝাই ভারতীয় ট্রাকে মিলল ফেনসিডিল

৩১ অক্টোবর ২০২৪, ০৪:০৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
চাঁপাইনবাবগঞ্জে পাথরবোঝাই ভারতীয় ট্রাকে মিলল ফেনসিডিল

চাঁপাইনবাবগঞ্জে পাথরবোঝাই ভারতীয় ট্রাকে মিলল ফেনসিডিল

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮১ বোতল ফেনসিডিলসহ ট্রাক জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/১৬-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্য বাজার সংলগ্ন আমদানীকৃত পাথর আনলোডিং পয়েন্ট এলাকায় ভারতীয় ট্রাক তল্লাশি অভিযান চালায় বিজিবি। এ সময় ৫২ টন পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক (WB65A1503) এর ড্রাইভার কেবিনে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, জব্দ করা পাথরবোঝাই ট্রাকটির আমদানিকারক বাংলাদেশি  প্রতিষ্ঠান মীর আক্তার ট্রেডার্স এবং রপ্তানিকারক ভারতীয় প্রতিষ্ঠান হলো শ্রাবন্তী ট্রেডার্স। তাছাড়া সি অ্যান্ড এফ এজেন্ট গালফ জোহরা এবং তার প্রোপাইটার হলেন মো. নুর আমিন।

তিনি আরও জানান, আটক মাদকদ্রব্য ও পাথরসহ ট্রাকের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা ও আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

ট্যাগ: ভারত
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের যুক্তরাজ্যসহ ১৩ দেশের যৌথ সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
close