টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

৩১ অক্টোবর ২০২৪, ০২:১৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির © সংগৃহীত

বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৬ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। ৭ নভেম্বরের ইতিহাস তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে এই কর্মসূচির ঘোষণা দেয় দলটি। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশ আংশিক ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হতে সুষ্ঠু নির্বাচন জরুরি।’

তিনি বলেন, ৭ নভেম্বরের সঠিক ইতিহাস জনগণের সামনে নিয়ে আসতে হবে। যারা গত ১৫ বছরে বিকৃত ইতিহাস পেয়েছে তাদের সামনে সেই সঠিক ইতিহাস তুলে ধরার জন্যই এবার আমরা এই দিনটি গুরুত্ব সহকারে পালন করব।
 
এর আগে দুপুর ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের অংশগ্রহণের পাশাপাশি বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 
এদিকে, সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি নেতারা।
 
এসময় গণতন্ত্র রক্ষায় অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে অভিযোগ জানিয়ে, বিএনপি নেতারা সাংগঠনিকভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করারও হুঁশিয়রি করেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সংঘটিত সিপাহী-জনতা বিপ্লবের স্মরণে দিনটিকে মূলত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করা হয়। কর্নেল (অবঃ) আবু তাহেরের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থান জেনারেল খালেদ মোশাররফের ৩ দিনেব্যাপি সামরিক অভ্যুত্থানের পতন ঘটায়। এই বিপ্লবের ফলশ্রুতিতে জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি পান, এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের আমলে মূলত ৭ই নভেম্বর বাংলাদেশে সরকারি ছুটি হিসেবে পালিত হয়েছে। এই বিপ্লবের বিরোধী ও সমালোচক গোষ্ঠী, বিশেষ করে আওয়ামী লীগের সদস্যগণ, বিপ্লবীদের আক্রমণে খালেদ মোশাররফসহ আরও কয়েক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদেরদের মৃত্যুর প্রতিবাদে এই দিনটিকে "মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস" হিসাবে আখ্যা দেয়।

এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬