তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

৩১ অক্টোবর ২০২৪, ১২:৪৬ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

২০১৫ সালের ৮ জানুয়ারি তেজগাঁও থানায় তারেক রহমান এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে যোগসাজশ করে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগ এনে মামলাটি করা হয়।

অভিযোগে বলা হয়, লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য সরাসরি সম্প্রচারের করে আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি দেখানো, প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা তৈরি করতে চেয়েছিলেন।

আরও পড়ুন: মামলা থেকে অব্যাহতি পেলেন পিনাকী ভট্টাচার্য

এর আগে নোয়াখালীতে করা আরেক রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পান তারেক রহমান। সাক্ষ্যগ্রহণ শেষে কোনো প্রমাণ না থাকায় গত ২১ আগস্ট তারেক রহমানকে ওই মামলা থেকে খালাস দেন আদালত।

ট্যাগ: জাতীয়
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬