আজ খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

৩১ অক্টোবর ২০২৪, ০৯:০০ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
যানবাহন চলাচল বন্ধ রয়েছে

যানবাহন চলাচল বন্ধ রয়েছে © সংগৃহীত

খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অবরোধের কারণে সব ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

চলছে না আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সড়কে কোনো গাড়ি। তবে শহর, শহরতলীতে হালকা যান চলাচল করতে দেখা যায়। এছাড়া ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৈশ বাসগুলো পুলিশি প্রহরায় খাগড়াছড়িতে প্রবেশ করে।

তবে এখনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  

উল্লেখ্য, বুধবার (৩০ অক্টোবর) সকালে জেলার পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের ৩ কর্মী নিহত হয়েছে। হত্যার প্রতিবাদে সংগঠনটি আজ খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ আহ্বান করে।

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬