রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

৩১ অক্টোবর ২০২৪, ০৭:৩৯ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
গ্যাস

গ্যাস © ফাইল ফটো

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় লাইনের গ্যাস থাকবে না। বুধবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কামরাঙ্গীরচর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
 
আরও বলা হয়েছে, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্ব পাশে উত্তরা ৮ নম্বর সেক্টরসহ উত্তর পাশে টঙ্গী নদীর পাড় পর্যন্ত ও এর আশপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
 
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬