জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ইসলামী ব্যাংকের লোকসান ১০০ কোটি 

৩০ অক্টোবর ২০২৪, ১১:৪৩ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক © লোগো

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ১০০ কোটি টাকার লোকসান গুনেছে ইসলামী ব্যাংক। বুধবার (৩০ অক্টোবর) ব্যাংকের এক মূল্য-সংবেদনশীল বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে জানানো হয়, এই প্রান্তিকে ব্যাংকটির লোকসান দাঁড়িয়েছে শেয়ারপ্রতি ৬২ পয়সা। তবে ইসলামী ব্যাংকের অধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর আয়ের ফলে সমন্বিতভাবে এই প্রান্তিকে লোকসানের পরিমাণ ৮৯ কোটি টাকায় নেমেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, আগের বছরের একই সময়ের চেয়ে মন্দ ঋণের বিপরীতে প্রভিশনিং বাড়ানোর ফলে এ বছরের জুলাই-সেপ্টেম্বরে তারা লোকসানের সম্মুখীন হয়েছে।

এছাড়া, চলতি বছরের প্রথম ৯ মাস শেষে তাঁদের সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে ২৬৭ কোটি টাকায়, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩৯ শতাংশ কম। সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬৬ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৭২ পয়সা আয় হয়েছিল।

ট্যাগ: ব্যাংক
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬