খাগড়াছড়িতে ৩ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

৩০ অক্টোবর ২০২৪, ০২:২৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
পানছড়িতে ইউপিডিএফ তিন কর্মীকে গুলি করে হত্যা

পানছড়িতে ইউপিডিএফ তিন কর্মীকে গুলি করে হত্যা © সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মন্যা চাকমা ওরফে সিজন (৫০), খরকসেন ত্রিপুরা ওরফে শাসন (৩৫) ও পরান্টু চাকমা ওরফে জয়েন (২২)।

সংগঠনটির খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানান, নিহতরা ওই এলাকার স্থানীয়ভাবে সাংগঠনিক কাজ করতেন। এ সময় ১৩-১৪ জনের একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তাদের ওপর হামলা করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। এ ঘটনার জন্য তিনি নব্য মুখোশ বাহিনীকে দায়ী করেছেন।

আরও পড়ুন: রাঙামাটি ও খাগড়াছড়িতে নিহত ৪, আহত শতাধিক

পানছড়ি থানার ওসি মো. জসিমউদদীন বলেন, গোলাগুলির খবর পেয়েছি। ঘটনাস্থলটি দুর্গম এলাকা হওয়ায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে। বিস্তারিত ঘটনাস্থলে গেলে জানানো যাবে।

এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে ইউপিডিএফ প্রসীতপক্ষ। বিবৃতিতে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬