জামায়াতের ‘অমুসলিম কমিটি’ গঠনের তথ্যটি সঠিক নয়

২৮ অক্টোবর ২০২৪, ১১:১৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী © সম্পাদিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘কেন্দ্রীয় অমুসলিম শাখার কমিটি’ গঠনের তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি জানিয়েছেন, ভুয়া প্যাড তৈরি করে এবং আমীরে জামায়াত ও সেক্রেটারি জেনারেলের নামে ভুয়া স্বাক্ষর দিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে ওই কমিটি গঠনের মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
 
সোমবার (২৮ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানান অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
 
বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় অমুসলিম শাখার কমিটি’ শিরোনামে বিভিন্ন পদ উল্লেখ করে নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হল, প্রচারিত তথ্যটিতে যে প্যাড ব্যবহার করা হয়েছে, তা জামায়াতে ইসলামীর প্যাড নয় এবং তথ্যটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি জেনারেলের নামে যে স্বাক্ষর দেয়া হয়েছে, তা ভুয়া ও মিথ্যা। ওই প্যাড এবং আমীরে জামায়াত ও সেক্রেটারি জেনারেলের স্বাক্ষরের সাথে বাস্তবতার কোনো মিল নেই। বিভিন্ন পদ উল্লেখ করে যে কমিটি গঠনের কথা বলা হয়েছে তাও সঠিক নয়। জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুন্ন করার এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির হীন উদ্দেশ্যেই একটি কুচক্রী মহল জামায়াতে ইসলামীর নামে ভুয়া ও মিথ্যা তথ্যটি প্রচার করেছে। 
 
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সকল কর্মকাণ্ড প্রকাশ্য। জামায়াতে ইসলামী সম্পর্কে দেশের জনগণের ধারণা সুস্পষ্ট। তাই ভুয়া ও মিথ্যা তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আমি এ ধরনের ভূয়া ও মিথ্যা তথ্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।
ট্যাগ: জামায়াত
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬